নতুন নিয়মে জমির নামজারি যেভাবে, লাগবে যেসব কাগজপত্র

 




 

জমি কেনা কিংবা উত্তরাধিকার সূত্রে মালিকানা পাওয়ার পর সরকারি রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করা বা নামজারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ওয়ারিশদের মধ্যে জমি আনুষ্ঠানিকভাবে বণ্টন না হওয়া পর্যন্ত পৃথক খতিয়ান করা যাবে না। এ ক্ষেত্রে মৃত ব্যক্তির সব ওয়ারিশের নাম একই খতিয়ানে যৌথভাবে নামজারি করতে হবে।


বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসানের তথ্য অনুযায়ী, ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারির ক্ষেত্রে এ নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়মে যা পরিবর্তন হয়েছে

উত্তরাধিকার সূত্রে জমি পাওয়ার ক্ষেত্রে বণ্টননামা বা আপস-রফা না হওয়া পর্যন্ত মৃত ব্যক্তির সব ওয়ারিশের নাম একসঙ্গে একই খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। এ অবস্থায় কোনো ওয়ারিশের নামে আলাদাভাবে খতিয়ান খোলা যাবে না।


তবে ওয়ারিশরা নিবন্ধিত বণ্টননামা দলিল বা সমঝোতা দলিলের মাধ্যমে জমি ভাগ করে নিলে প্রত্যেকের অংশ অনুযায়ী পৃথক খতিয়ান বা নামজারি করা যাবে।

নামজারির আবেদনের সময় সব ওয়ারিশের জাতীয় পরিচয়পত্র, ওয়ারিশ সনদ এবং প্রয়োজনীয় তথ্য একসঙ্গে জমা দিতে হবে। তথ্য অসম্পূর্ণ থাকলে আবেদন বাতিল হতে পারে।

নামজারি কেন জরুরি

জমির মালিকানা পাওয়ার পর সময়মতো নামজারি না করলে পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতায় পড়তে হতে পারে। সরকারি রেকর্ডে নিজের নাম না থাকলে জমি বিক্রি, হেবা বা দানপত্র করার সময় জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি জমি নিয়ে বিরোধ ও অবৈধ দখলের ঝুঁকিও বাড়তে পারে।

এ ছাড়া সরকারি খতিয়ানে নাম না থাকলে নিজের নামে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের ক্ষেত্রেও সমস্যা হতে পারে।


অনলাইনে নামজারি করতে যা লাগবে

ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে নামজারির আবেদন করা যায়। এ ক্ষেত্রে সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়—

নিবন্ধিত দলিলের ফটোকপি ও সংশ্লিষ্ট খতিয়ানের কপি; জাতীয় পরিচয়পত্র;
দাগ নম্বরসহ জমির বিস্তারিত বিবরণ;
ওয়ারিশ সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যু সনদ; নামজারি আবেদনের ফি পরিশোধের রসিদ।

অনলাইনে নামজারির আবেদন সাধারণত ২৮ থেকে ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে।

Comments

Popular posts from this blog

এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হবার আনন্দ ফুরিয়ে যাবার আগেই সোনালী...see more

অবশেষে লন্ডনে চি'কি'ৎসা নিতে যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি দিতির...See more

মাথার ঘো’মটা দেখলে মনে হয় একজন প’র্দাশীল পরহে’জগার ম’হিলা,কিন্তু পে’শায় একজন…more