Posts
Showing posts from May, 2026
সন্তানের কান্নায় ঘুম ভেঙে স্ত্রীর ঝু'ল'ন্ত দেহ দেখেন স্বামী
- Get link
- X
- Other Apps
ছেলের কোদালের কোপে প্রাণ গেল মায়ের
- Get link
- X
- Other Apps
ফরিদপুরের আলফাডাঙ্গায় ছেলের কোদালের কোপে মা ফুলজান বেগম (৬০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিতবানা গ্রামে এ ঘটনা ঘটে। ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। এ ঘটনার পর অভিযুক্ত হোসেন শেখ (২৫) পলাতক রয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত হোসেনকে বিয়ে দেওয়ার পরপরই স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে একাই থাকতেন তিনি। নিজেই রান্না করে খেতেন। ঘটনার দিন সকালে হোসেনের ঘরের সামনে মা ফুলজান বেগম ফুলগাছ রোপণ করতে যান। এ সময় পারিবারিক কলহের জেরে মা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেন কোদাল দিয়ে তার মা ফুলজানের মাথায় কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পারিবারিক কলহের জের ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোসেন শেখ কোদাল দিয়ে তার মায়ের মাথায় একটি কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মা নিহত হন।