রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের ম'র'দে'হ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা... বিস্তারিত কমেন্টে...
বাইরে থেকে তালাবদ্ধ বাড়ি। স্বজনদের কাছেও ছিল না পরিবারের কোনো খোঁজ। কয়েকদিন ধরে যোগাযোগ করতে না পেরে খোঁজ নিতে এসে বাড়িটি তালাবদ্ধ দেখতে পান স্বজনরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে বেরিয়ে আসে একই পরিবারের চার সদস্যের মরদেহ।
রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন ও গলায় রশির দাগ রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতির পর পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করেন। দোতলার সিঁড়ির কাছ থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। আর একটি কক্ষের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ছোট ছেলে আয়ুষের মরদেহ।স্বজনরা বলেন, গতকাল ফোন না দেয়ায় আজ পরিবারের সদস্যরা ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু কারও ফোনেই যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে বাড়িতে এসে এই অবস্থা দেখতে পান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিবেশীরা এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান।
নিহতদের গলায় রশির দাগ পাওয়া গেছে জানিয়ে পুলিশ বলছে, পারিপার্শ্বিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ডাকাতির পর হত্যাকাণ্ডের ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
রংপুর সিআইডির ইনচার্জ সুমিত চৌধুরী বলেন, বাড়ির ভেতরের পারিপার্শ্বিক অবস্থা দেখে প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে মনে হয়েছে। তবে তদন্ত না করে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
গত বছরের ৩১ ডিসেম্বর রংপুর জিলা স্কুল থেকে অবসরে যান গণপতি চক্রবর্তী। তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। আর ছেলে আয়ুষ ছিল রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
Comments
Post a Comment