কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল সোনা-রুপাসহ ১২ বস্তা টাকা

 

সোনালী ব্যাংকের ১৬ জন কর্মকর্তা ও মাজার শরীফ মাদ্রাসার শিক্ষার্থী মিলে অন্তত অর্ধশত স্বেচ্ছাসেবী টাকা গণনা করছেন। গণনা শেষে এক কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া যায়।


ব্যাংকের মাধ্যমে এই টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে বলে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, ‘গত ১০ আগস্ট থেকে সাত দিনব্যাপী ওরস শুরু হয়। ১৬ আগস্ট রবিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চলা ওরসে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-আশেকানরা মাজারের চারটি দানবাক্সে নগদ টাকা, সোনা-রুপা ও বিদেশি মুদ্রা দান করেন। পরে দানবাক্সগুলো খুলে ১২ বস্তা টাকা পাওয়া যায়। এসব টাকা গণনার কাজে সোনালী ব্যাংকের ১৬ জন কর্মকর্তা এবং মাজার শরীফ মাদ্রাসার শিক্ষার্থীসহ অন্তত ৫০ জন স্বেচ্ছাসেবী অংশ নিয়েছে।’

এ দিকে মাজার প্রাঙ্গণে ভক্তদের দেয়া বিভিন্ন পশুপাখি ও অন্যান্য সামগ্রীও পাওয়া গেছে। সেগুলোর হিসাবও করে মাজার কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুরে হজরত সৈয়দ আহম্মদ (র.) দরগাহ কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল সোনা-রুপা বিদেশি মুদ্রাসহ ১২ বস্তা টাকা।

Comments

Popular posts from this blog

এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হবার আনন্দ ফুরিয়ে যাবার আগেই সোনালী...see more

অবশেষে লন্ডনে চি'কি'ৎসা নিতে যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি দিতির...See more

মাথার ঘো’মটা দেখলে মনে হয় একজন প’র্দাশীল পরহে’জগার ম’হিলা,কিন্তু পে’শায় একজন…more